ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

জাতীয়

ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ 

প্রকাশ : ২২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ 
জার্মানির দুই সেন্ট্রার ব্যাক শ্লটারবেক (সামনে) ও তাহ।

জার্মানির শুরুর একাদশে থাকা সেন্ট্রাল ডিফেন্ডার নিকো শ্লটারবেক বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। জার্মানি ফুটবলের দলের মেডিকেল টিম এমআরআই করিয়ে তার  ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। 

সংবাদ মাধ্যম স্কাই জার্মানি জানিয়েছে, গোড়ালির লিগামেন্ট ছিড়ে গেলে শ্লটারবেকের। তার সেরে উঠতে ৮ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। যার অর্থ জার্মানি বিশ্বকাপের ফাইনালে উঠলেও খেলা হবে না তার। 

আইভরিকোস্টের বিপক্ষে বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার শ্লটারবেক ম্যাচের প্রথমার্ধে ইনজুরিতে পড়েন। তারপরও প্রথমার্ধের বাকি সময়টুকু মাঠে ছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে অ্যান্তোনি রুডিগারকে নামানো হয়। ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল। 

শ্লটারবেকের ইনজুরির অর্থ বিশ্বকাপের বাকি ম্যাচগুলো সেন্ট্রাল ডিফেন্স সামলাতে জনাথন তাহ এর সঙ্গে জার্মানির শুরুর একাদশে থাকবেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রুডিগার। ২৬ বছর বয়সী ডিফেন্ডার শ্লটারবেক জাতীয় দলের জার্সিতে ২৬ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকায় রুডিগারের জায়গা দখলে নেন তিনি। 

বিষয় : ফুটবল বিশ্বকাপ-২০২৬

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ 

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

জার্মানির শুরুর একাদশে থাকা সেন্ট্রাল ডিফেন্ডার নিকো শ্লটারবেক বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। জার্মানি ফুটবলের দলের মেডিকেল টিম এমআরআই করিয়ে তার  ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। 

সংবাদ মাধ্যম স্কাই জার্মানি জানিয়েছে, গোড়ালির লিগামেন্ট ছিড়ে গেলে শ্লটারবেকের। তার সেরে উঠতে ৮ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। যার অর্থ জার্মানি বিশ্বকাপের ফাইনালে উঠলেও খেলা হবে না তার। 

আইভরিকোস্টের বিপক্ষে বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার শ্লটারবেক ম্যাচের প্রথমার্ধে ইনজুরিতে পড়েন। তারপরও প্রথমার্ধের বাকি সময়টুকু মাঠে ছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে অ্যান্তোনি রুডিগারকে নামানো হয়। ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল। 

শ্লটারবেকের ইনজুরির অর্থ বিশ্বকাপের বাকি ম্যাচগুলো সেন্ট্রাল ডিফেন্স সামলাতে জনাথন তাহ এর সঙ্গে জার্মানির শুরুর একাদশে থাকবেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রুডিগার। ২৬ বছর বয়সী ডিফেন্ডার শ্লটারবেক জাতীয় দলের জার্সিতে ২৬ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকায় রুডিগারের জায়গা দখলে নেন তিনি। 

কুমিল্লা টেলিকাস্ট

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x