ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

কুমিল্লা

গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব প্রদান করা হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকতা পেশায় দায়িত্বশীল ভূমিকা পালন এবং মানবাধিকার, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ মওদুদ আবদুল্লাহ শুভ্রকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তার অভিজ্ঞতা ও পরামর্শ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজসেবা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তরুণদের সম্পৃক্ত করে জনসচেতনতা সৃষ্টি, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি নিয়মিত নানা উদ্যোগ গ্রহণ করে থাকে।

সম্প্রতি সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ ও জলবায়ু সচেতনতা শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। পরিবর্তন এখনই, বাঁচবে আগামী প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সচেতন নাগরিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনিযুক্ত উপদেষ্টা মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন, সামাজিক ও মানবিক মূল্যবোধকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করাই তার অঙ্গীকার। গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশের উপদেষ্টা হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সংগঠনটির জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ ভবিষ্যতে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x