কুমিল্লা আদর্শ উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ী মাজার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজমিস্ত্রী মমিন মিয়ার বাড়ি-ঘর পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক আনোয়ারুল হক। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ-খবর নেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনের সময় আনোয়ারুল হক আগুনে ক্ষতিগ্রস্ত মমিন মিয়া ও তার পরিবারের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, একটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই আগুনে পুড়ে যাওয়ার মতো ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এমন দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকসহ সকলের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনি ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি দলীয়ভাবেও সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবেন। ভবিষ্যতেও যে কোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মমিন মিয়ার পরিবারের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন