কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম আর জে মোটরস (RJ Motors) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএফমোটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সুমন, সিনিয়র জেনারেল ম্যানেজার শামীম আহমেদ, হেড অব মার্কেটিং মো. ফজলে এলাহী তুর্জসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আর জে মোটরসের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদুল হাসান (সুমন) উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান।
অনুষ্ঠানে সিএফমোটোর নতুন মডেলের মোটরসাইকেল ও বৈদ্যুতিক স্কুটার প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে এসআর ৩০০, এসআর ২৫০, এনকে ২৫০, এনকে ৩০০, সিএলসি ২৫০ এবং জিহো এইই ৭ বৈদ্যুতিক স্কুটার।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আকর্ষণীয় নকশার সমন্বয়ে তৈরি এসব মডেল দেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। কুমিল্লা ও আশপাশের অঞ্চলের গ্রাহকদের উন্নত বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করতেই কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় নতুন এই শোরুম চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ফিউরিয়াস মোটো ক্লাবসহ কুমিল্লার বিভিন্ন বাইকিং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন