লেবাননের বিউফোর্ট দুর্গ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল
দক্ষিণ লেবাননের বিউফোর্ট দুর্গ থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা ইসরাইলের নেই—এমনটাই মন্তব্য করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি এই দুর্গকে ইসরাইলের উত্তর সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন।
এক বিবৃতিতে কাটজ বলেন, ‘ইসরাইলের বিউফোর্ট (শাকিফ) দুর্গ থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এটি লেবাননে আমাদের নিরাপত্তা অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ।’
তিনি আরও বলেন, ‘পাহাড়চূড়ায় অবস্থিত এই কৌশলগত অবস্থান উত্তর ইসরাইলের বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তর ফ্রন্টে মোতায়েন ইসরাইলি বাহিনীর প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
এদিকে, দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে সেনাবাহিনী ‘যতদিন প্রয়োজন ততদিন’ অবস্থান করবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।
আরও পড়ুনআরও পড়ুনইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’
রোববার (২১ জুন) তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের প্রিয় বাসিন্দা এবং ইসরাইলের সব নাগরিকের নিরাপত্তার জন্য আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে যতদিন প্রয়োজন ততদিন থাকব। এই প্রতিশ্রুতি থেকে আমাদের কিছুই সরাতে পারবে না।’
এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও শনিবার দখলদার বাহিনীর হামলায় লেবাননে অন্তত ২০ জন নিহত হয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তাদের পক্ষও তা মেনে চলবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুনআরও পড়ুনফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
তিনি জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।