ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

কুমিল্লা

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ জন গ্রেপ্তার, উদ্ধার ১,২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ মোট ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার ১২ সেপ্টেম্বর জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব থানা ও ডিবি পুলিশের উদ্যোগে একযোগে ৫০টি মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব অভিযানে ২১ জন মাদক ব্যবসায়ী এবং ৭৯ জন মাদকসেবীসহ মোট ১০০ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১ হাজার ২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ জন গ্রেপ্তার, উদ্ধার ১,২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x