ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

কুমিল্লা

কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে ১০ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে ১০ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। বৃহস্পতিবার রাতভর নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লার কোতোয়ালী থানার আড়াইওরা খানপাড়ার কামাল খানের ছেলে মো. রাকিব খান, একই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ইমন, শাসনগাছা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে মো. সাকিব, সংগ্রায়েস এলাকার মিলন মিয়ার ছেলে মো. নাহিদ, শাসনগাছা এলাকার আব্দুর সামাদের ছেলে মো. শরিফ, বজ্রপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রকি, গোবিন্দপুর এলাকার শহিদুল্লাহর ছেলে মো. ইয়াছিন, অশোকতলা এলাকার মো. আলী ইসলামের ছেলে মো. জাহিদ এবং মুরাদনগর থানার সাতমুড়া এলাকার শাহজাহানের ছেলে মো. সোহেল ও পাঁচপুকুরিয়া এলাকার খালেদের ছেলে মো. রবিন।

মোঃ শামসুল ইসলাম বলেন, নগরীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছিনতাইকারী, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে ১০ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x