ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

সারাদেশ

ইয়াবাসহ গ্রেফতার দুই ইউপি সদস্য

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইয়াবাসহ গ্রেফতার দুই ইউপি সদস্য
ইয়াবাসহ গ্রেফতার দুই ইউপি সদস্য |নয়া দিগন্ত

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংরক্ষিত দুই নারী ইউপি সদস‌্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডি‌বি) পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রা‌ত ১১টার দিকে রাজবাড়ী ডি‌বি পুলি‌শ কর্মকর্তা (ওসি) মো: মফিজুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসা: হামিদা খাতুন (৪৭)। তি‌নি মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংর‌ক্ষিত ইউপি সদস‌্য। অপরজন চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। তি‌নি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস‌্য। এরা দুইজনই কালুখালি আওয়ামী মহিলা যুব লীগের নেত্রী। ফ্যাসিস্ট আওয়ামী সময় থেকেই ওই দুই মহিলা এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে মাদককারবারের সাথে জড়িত ছিলেন।

ওসি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় সদস‌্যরা মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়। পরবর্তী‌তে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেফতারের বিষয়‌টি শুনেছেন। কিন্তু প্রশাস‌নিকভাবে এখনো তাকে কিছু জানানো হয়নি।

বিষয় : গ্রেফতার ইয়াবা মাদক কারবারি নারী

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ইয়াবাসহ গ্রেফতার দুই ইউপি সদস্য

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংরক্ষিত দুই নারী ইউপি সদস‌্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডি‌বি) পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রা‌ত ১১টার দিকে রাজবাড়ী ডি‌বি পুলি‌শ কর্মকর্তা (ওসি) মো: মফিজুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসা: হামিদা খাতুন (৪৭)। তি‌নি মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংর‌ক্ষিত ইউপি সদস‌্য। অপরজন চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। তি‌নি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস‌্য। এরা দুইজনই কালুখালি আওয়ামী মহিলা যুব লীগের নেত্রী। ফ্যাসিস্ট আওয়ামী সময় থেকেই ওই দুই মহিলা এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে মাদককারবারের সাথে জড়িত ছিলেন।

ওসি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় সদস‌্যরা মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়। পরবর্তী‌তে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেফতারের বিষয়‌টি শুনেছেন। কিন্তু প্রশাস‌নিকভাবে এখনো তাকে কিছু জানানো হয়নি।

কুমিল্লা টেলিকাস্ট

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
ইয়াবাসহ গ্রেফতার দুই ইউপি সদস্য
0:00 0:00
1.0x