ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

কুমিল্লা

প্রাণনাশের আশঙ্কা ও অপহরণচেষ্টার অভিযোগে প্রশাসনের কাছে নিরাপত্তা চাইলেন সাংবাদিক শুভ্র

কুমিল্লায় প্রাণনাশের আশঙ্কা, অপহরণচেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার এবং চলমান মামলার আসামিদের হুমকির অভিযোগ তুলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক ও মানবাধিকারকর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র। আবেদনে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অপূরণীয় ক্ষতির আশঙ্কা করছেন।

লিখিত আবেদনে মওদুদ আব্দুল্লাহ শুভ্র উল্লেখ করেন, তিনি কুমিল্লা নগরীর ইসলামপুর (পুরাতন চৌধুরীপাড়া) এলাকার বাসিন্দা এবং পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি সংঘবদ্ধ চক্র তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তাকে মারধর, দস্যুতা, চাঁদাবাজি, অপহরণচেষ্টা, সাইবার হয়রানি, মানহানিকর অপপ্রচার এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

আবেদনে তিনি জানান, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন। প্রথমটি এফআইআর নং-৪১, তারিখ ১৪ নভেম্বর ২০২৪, জিআর নং-৮৫০, যেখানে দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৩৮৫, ৫০৬(২) ও ৩৪ ধারায় মামলা রুজু হয়। দ্বিতীয়টি এফআইআর নং-৫১, তারিখ ১৬ অক্টোবর ২০২৫, জিআর নং-৮১২, যা দণ্ডবিধির ৩৯২/৩৪ ধারায় দায়ের করা হয়। উভয় মামলাই বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মওদুদ আব্দুল্লাহর দাবি, মামলাগুলো দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে গেলেও তাদের সহযোগী ও অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তাকে অপহরণ ও গুম করার উদ্দেশ্যে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, পেশাদার অপরাধী ও গুপ্তচর ব্যবহার করে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং চলমান মামলার তদন্তকে ভিন্নখাতে নেওয়ারও চেষ্টা করা হচ্ছে।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, এক পর্যায়ে কয়েকজন ব্যক্তি নিজেদের প্রশাসনের সদস্য পরিচয় দিয়ে একটি কথিত ওয়ারেন্ট দেখিয়ে তার কাছে টাকা দাবি করে। পরবর্তীতে তারা একটি ছাই রঙের প্রাইভেটকারে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। উপস্থিত জনতার ধাওয়া খেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের তদন্তে প্রদর্শিত ওয়ারেন্টটি ভুয়া বলে প্রতীয়মান হয় বলে তিনি আবেদনে দাবি করেন।

তিনি আরও জানান, এ ঘটনাসহ সার্বিক বিষয় নিয়ে কোতয়ালী মডেল থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া সংঘবদ্ধ অপরাধ, অপহরণ, প্রতারণা, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আরও একটি অভিযোগ থানায় নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করার পর বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আবেদনে মওদুদ আব্দুল্লাহ বলেন, বিষয়টি আদালত, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার নজরে রয়েছে। তারপরও অভিযুক্তরা প্রভাবশালী মহলের সহায়তায় পুনরায় অপরাধ সংঘটনের চেষ্টা করছে বলে তার অভিযোগ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে তার কিংবা তার পরিবারের সদস্যদের যেকোনো সময় অপূরণীয় ক্ষতি হতে পারে।

এ অবস্থায় জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিষয় : অভিযোগ

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রাণনাশের আশঙ্কা ও অপহরণচেষ্টার অভিযোগে প্রশাসনের কাছে নিরাপত্তা চাইলেন সাংবাদিক শুভ্র

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x