পেশাজীবী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের নিরাপত্তা নিশ্চিত এবং তার দায়ের করা মামলাগুলোর আদালতের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি একটি স্বার্থান্বেষী মহলের হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন—এমন অভিযোগ তুলে তার ও তার পরিবারের জান-মালের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার নেতৃবৃন্দ।
মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদ শাওন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা জেলা শাখার সভাপতি রেজা খোকন, মানবতার অধিকার পক্ষে সদস্য অ্যাডভোকেট ইমরান পাশা, সেলিম মিয়া, সদস্য জিল্লুর রহমান এবং কুমিল্লা পাঠাগার আন্দোলনের সদস্য হাসানসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান।
জানা গেছে, সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা সরকার পরিচালিত দুটি মামলায় আদালত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে জিআর মামলা নং–৮৫০/২৪ (তারিখ: ১৪ নভেম্বর ২০২৪) এবং জিআর মামলা নং–৮৫১/২৫ (তারিখ: ১৬ অক্টোবর ২০২৫) মামলায় মূল আসামিসহ সংশ্লিষ্ট সহযোগী আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিজ্ঞ আমলী আদালত–১ (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট)।
আদালতের আদেশে মামলার প্রেক্ষাপটে আইনের প্রতি সম্মান প্রদর্শন করে আদালত প্রাঙ্গণের ভেতরে ও বাইরে কোনো ধরনের প্রাণনাশের হুমকি, ষড়যন্ত্র বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিহত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চূড়ান্ত লিগ্যাল নোটিশ জারি করা হয়েছে বলেও জানা গেছে।
মানবাধিকার সংগঠনগুলোর নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র পেশাগত দায়িত্ব পালনের কারণে একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহলের টার্গেটে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে ভুয়া ওয়ারেন্টের কাগজ তৈরি, মিথ্যা মামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং মেসেঞ্জার ও এসএমএসের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে ও তার পরিবারকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও তারা দাবি করেন।
তারা আরও জানান, বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে কল ও এসএমএসের মাধ্যমে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
মানবাধিকার নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের বিরুদ্ধে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তাহলে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে। একজন সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালনের কারণে নিরাপত্তাহীনতায় না ভোগেন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”
তারা জানান, সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র ইতোমধ্যে তার নিরাপত্তা ও অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, র্যাব, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে লিখিতভাবে অবহিত করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন ঘটনার বিষয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং ভিডিও নিউজ চ্যানেলে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, “আইন তার নিজস্ব গতিতে চলবে। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিকের ওপর হামলা, হুমকি কিংবা ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
সবশেষে তারা সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের নিরাপত্তা নিশ্চিত, আদালতের আদেশ বাস্তবায়ন এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বিষয় : অভিযোগ

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন