ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

কুমিল্লা

কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ

কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা, শিক্ষক দম্পতির সন্তান, পেশাজীবী, জাতীয় মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি এবং দৈনিক বাংলা নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পুরাতন চৌধুরীপাড়া এলাকায় তার বাসার অদূরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে বলা হয়, শুভ্র আদালতের পূর্ব গেটসংলগ্ন গলি দিয়ে বাসার দিকে যাওয়ার সময় একটি সাদা রঙের নোহা গাড়ি এসে তার পথরোধ করে। এরপর গাড়ি থেকে একজন বয়স্ক ও তিনজন মধ্যবয়সী ব্যক্তি নেমে তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময় তারা নিজেদের পরিচয় দিয়ে দাবি করেন, শুভ্রর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের নির্দেশ পেয়েছেন। তারা আরও বলেন, তাকে নিয়ে যেতে পারলে তাদের “বস খুশি হবে”।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে ওই ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, “আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিভিন্ন বিষয়ে আইনের আশ্রয় নিয়েছি এবং প্রতিটি ক্ষেত্রে আইন মেনেই চলেছি। আমার বিভিন্ন বিষয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। যদি আমার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা থেকে থাকে, তাহলে আইনগত প্রক্রিয়ায় আমাকে তা জানানো হবে। কিন্তু এভাবে পরিচয় অস্পষ্ট রেখে কয়েকজন লোক এসে আমাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করায় আমি আতঙ্কিত।”

তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তাকে নানাভাবে হয়রানি করে আসছে। এর পেছনে প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

বিষয় : অভিযোগ মওদুদ

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

বুধবার, ০৮ জুলাই ২০২৬

কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x