ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

সারাদেশ

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসান, তার মা হামিদা রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আদালত সূত্রে জানা যায়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ২০২৪ সালে দুদক সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসান, হামিদা রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা করার অনুমোদন দেয়। সেই মামলার ধারাবাহিকতায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে সিটি গ্রুপকে ঘিরে আরেকটি আলোচিত মামলায় ২০২২ সালের ১৪ জুলাই তৎকালীন চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন চট্টগ্রামের আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দায়ের করা ওই মামলায় অভিযোগ ছিল, সিটি গ্রুপের বাজারজাত ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন এ পাওয়া যায়নি। এ ঘটনায় ২০১৯ সালের ২০ অক্টোবর বিএসটিআই মামলা দায়ের করে এবং পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে ২০২৩ সালের ২৫ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান মারা যান।

মামলায় বাদী পক্ষের আইনজীবী হিসেবে আহমদ সালেহীনের তত্ত্বাবধানে অ্যাডভোকেট মাহমুদুল হাসান, ব্যারিস্টার সোহেল এবং অ্যাডভোকেট নিহার আইনগত কার্যক্রম পরিচালনা করছেন।

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x