ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

কুমিল্লা

হাজী আনোয়ারুল হকের উদ্যোগে বালুতুপায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

উদ্বোধন করেন হাজী আনোয়ারুল হক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার বিস্তার রোধে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক। শুক্রবার (৩ জুলাই) সকালে বালুতুপা বাজার ও আশপাশের এলাকায় এ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রমের সূচনা করা হয়।

কর্মসূচিতে হাজী আনোয়ারুল হক নিজেই উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। বালুতুপা বাজার এবং আশপাশের বিভিন্ন স্থানে মশার সম্ভাব্য প্রজননস্থলে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি নিজেও কাঁধে স্প্রে গান তুলে নিয়ে মশক নিধনে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সচেতন করেন এবং নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তার এমন সরাসরি অংশগ্রহণ উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।

স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শুধু কর্মসূচির উদ্বোধন নয়, নিজে মাঠে নেমে নেতৃত্ব দেওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে। তারা এ ধরনের জনস্বার্থমূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে হাজী আনোয়ারুল হক বলেন, “আজ বালুতুপা এলাকা থেকে আমরা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছি। এটি কোনো একদিনের কর্মসূচি নয়। পর্যায়ক্রমে আদর্শ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু বর্তমানে একটি ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা। তাই মানুষকে সুরক্ষিত রাখতে এবং মশার বিস্তার কমাতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি।”

তিনি আরও বলেন, “শুধু স্প্রে করলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। প্রত্যেককে নিজের বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। জনসচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। আমরা জনগণের পাশে থেকে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাব।”

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

হাজী আনোয়ারুল হকের উদ্যোগে বালুতুপায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x