ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

কুমিল্লা

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ ঘটনার মূল অভিযুক্ত অপু বিদেশি পিস্তলসহ গ্রেফতার

ছবি: সংগৃহীত

কুমিল্লার নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মূল অভিযুক্ত আবু হানিফ ওরফে অপুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে ১ জুলাই রাত ৩টার দিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ এক সংবাদ বিজ্ঞতিতে জানাহ, গত ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় দুইটি গ্রুপ ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এর জের ধরে ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি এলাকায় ও সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার বিশেষ অভিযান শুরু করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং থানা পুলিশ দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। তবে মূল অভিযুক্ত আবু হানিফ ওরফে অপু পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়।

অবশেষে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লা কোতোয়ালি থানার জগন্নাথপুর এলাকা থেকে ঘটনার দিন ব্যবহৃত বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আবু হানিফ ওরফে অপুর বিরুদ্ধে পূর্বে বিভিন্ন আইনে মোট ২৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

বুধবার, ০১ জুলাই ২০২৬

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ ঘটনার মূল অভিযুক্ত অপু বিদেশি পিস্তলসহ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x