ঢাকা    শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

কুমিল্লা

ভালো নেই সাংবাদিক ও মানবাধিকারকর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র

ছবি: মওদুদ আবদুল্লাহ শুভ্র

কুমিল্লার পেশাজীবী ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে বর্তমানে তাকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। পরিবারের দাবি, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রায়ই তাকে হাসপাতালে যেতে হচ্ছে এবং অনেক সময় অক্সিজেন সাপোর্টও নিতে হচ্ছে।

মওদুদ আব্দুল্লাহ শুভ্রের অভিযোগ, ২০২৪ সালের ৩ আগস্ট তার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা, অপহরণের চেষ্টা, তথ্যপ্রযুক্তি ডিভাইস চুরি এবং সাইবার হামলার শিকার হচ্ছেন তিনি। এসব ঘটনার জেরে তিনি শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, একাধিকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এমনকি খাবারের সঙ্গে রাসায়নিক পদার্থ মিশিয়ে বিষ প্রয়োগেরও চেষ্টা করা হয়েছে বলে তার দাবি। ওই ঘটনার পর তার স্টমাক ওয়াশ করা হয় এবং এরপর থেকেই পাকস্থলী, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপসহ নানা স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়। চিকিৎসকদের ভাষ্যমতে, তার শ্বাসনালীতেও জটিলতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রয়োজনে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হতে পারে বলেও চিকিৎসকরা তাকে জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শারীরিক অসুস্থতার পাশাপাশি জীবিকা নির্বাহ এবং চিকিৎসার খরচ নিয়ে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

তার দাবি, তার ওপর সংঘটিত বিভিন্ন ঘটনার বিষয়ে তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একাধিক অভিযোগ, জিডি ও মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে কয়েকটি ঘটনায় এফআইআর ও জিআর মামলা রুজু হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে সংবাদ সম্মেলন করেছেন এবং বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিবি পুলিশ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছেও আইনি সহায়তা চেয়ে আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট কয়েকটি সংস্থাকেও বিষয়টি অবহিত করেছেন বলে জানান।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, "আমি দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও নিরপেক্ষ সাংবাদিকতা করে আসছি। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। যদি আরও জটিল চিকিৎসার প্রয়োজন হয়, সেই ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব হবে না।"

তিনি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে যারা তাকে হয়রানি ও ক্ষতির চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপও প্রত্যাশা করেন।

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

শনিবার, ২৭ জুন ২০২৬

ভালো নেই সাংবাদিক ও মানবাধিকারকর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x