ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

সারাদেশ

হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

প্রকাশ : ২২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
ফাইল ছবি

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামবিষয়ক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯০ জন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২৫০ জনের। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৭৪ জন, চট্টগ্রামে ৫০ জন, বরিশালে ৩৯ জন, ময়মনসিংহে ৫৪ জন, খুলনায় ২৭ জন এবং রংপুরে ৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৬৫ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে আসা ৩৬৭ জন রোগীর মধ্যে ৩০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রাজশাহীতে ৫২ জনের মধ্যে ৪৭ জন, সিলেটে ৬৫ জনের মধ্যে ৬০ জন এবং চট্টগ্রামে ২১০ জনের মধ্যে ২১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া বরিশালে ১১০ জনের মধ্যে ১১০ জন, ময়মনসিংহে ৬০ জনের মধ্যে ৫৭ জন, খুলনায় ৮৪ জনের মধ্যে ৮৩ জন এবং রংপুরে ১৭ জনের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিষয় : স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল স্বাস্থ্য হাম

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
0:00 0:00
1.0x