কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় এ দুর্ঘটনা ঘটে।
জলাবদ্ধ সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনের পানিতে পড়ে ওই ৮ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে তখন অনেক মানুষ জড়ো হয়ে শিশুটিকে খোঁজার চেষ্টা করছিলেন। প্রায় ১০-১৫ মিনিট পর কিছুটা সামনে ড্রেনের ভেতরে একটি হাত আটকে থাকতে দেখা গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, সেদিন ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ চলছিল এবং বেশ কয়েকটি ড্রেনের ঢাকনা খোলা ছিল। এ ছাড়া টানা বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভাঙা স্ল্যাব ও খোলা ড্রেনের অংশ পানির নিচে ঢেকে যায়, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন