ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

কবিতা

একটি হারানো বিকেলের গল্প!

প্রকাশ : ০২ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
একটি হারানো বিকেলের গল্প!

চেনা চেনা এই পথগুলো আমাকে বলে—

তোমার ছায়া কি এখনও পড়ে এই ইট-ধুলোয়?

যেখানে প্রতিটি মোড়ে রয়ে গেছে,

আমাদের চুপ করে হাঁটার শব্দ!

আমরা কি আবার নতুন করে পরিচিত হতে পারি?

ঠিক যেমন প্রথমবার তোমাকে দেখেছিলাম!

যেমন হঠাৎ বাতাসে উড়ে আসা আমার চুল সরিয়ে, 

তুমি বলেছিলে, "ভালো থেকো"।

এই শহর জানে, আমি এখনও থেমে যাই

হঠাৎ "তোমার নাম"- শুনলেই কারও ঠোঁটে!

এই আকাশ, এই বাতাস, এই গন্ধ—

সব যেন চুপিচুপি বলে যায়,

সে একদিন ফিরে আসবেই....

আমরা কি পারি আবার হারিয়ে যেতে?

একটি রৌদ্র দুপুরের ছায়ায় দাঁড়িয়ে,

কিংবা একটি হারানো বিকেলের গল্পে,

যেখানে অভিমানও ছিল ভালোবাসার ছায়া,

আর "বিদায়" শব্দটি শুধু একটি ভুল উচ্চারণ!

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬


একটি হারানো বিকেলের গল্প!

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫

featured Image

চেনা চেনা এই পথগুলো আমাকে বলে—

তোমার ছায়া কি এখনও পড়ে এই ইট-ধুলোয়?

যেখানে প্রতিটি মোড়ে রয়ে গেছে,

আমাদের চুপ করে হাঁটার শব্দ!

আমরা কি আবার নতুন করে পরিচিত হতে পারি?

ঠিক যেমন প্রথমবার তোমাকে দেখেছিলাম!

যেমন হঠাৎ বাতাসে উড়ে আসা আমার চুল সরিয়ে, 

তুমি বলেছিলে, "ভালো থেকো"।

এই শহর জানে, আমি এখনও থেমে যাই

হঠাৎ "তোমার নাম"- শুনলেই কারও ঠোঁটে!

এই আকাশ, এই বাতাস, এই গন্ধ—

সব যেন চুপিচুপি বলে যায়,

সে একদিন ফিরে আসবেই....

আমরা কি পারি আবার হারিয়ে যেতে?

একটি রৌদ্র দুপুরের ছায়ায় দাঁড়িয়ে,

কিংবা একটি হারানো বিকেলের গল্পে,

যেখানে অভিমানও ছিল ভালোবাসার ছায়া,

আর "বিদায়" শব্দটি শুধু একটি ভুল উচ্চারণ!


কুমিল্লা টেলিকাস্ট


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
একটি হারানো বিকেলের গল্প!
0:00 0:00
1.0x