ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা টেলিকাস্ট

সারাদেশ

কুমিল্লায় প্রথম ভিন্নধর্মী প্রশিক্ষণ নিয়ে এসেছে আরএমসি ট্রেনিং সেন্টার

বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখা তরুণদের জন্য সুখবর নিয়ে এসেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া বাজারে প্রতিষ্ঠিত আরএমসি ট্রেনিং সেন্টার। আধুনিক ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। কুমিল্লা জেলায় এই প্রথম এত বিস্তৃত পরিসরে ওয়েল্ডিংসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাগড়া বাজারের দক্ষিণ পাশে ঈদগাহ সংলগ্ন এলাকায় অবস্থিত আরএমসি ট্রেনিং সেন্টারে ওয়েল্ডিং প্রশিক্ষণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হলেও এর পাশাপাশি স্টিল ফিটার ফেব্রিকেটর, পাইপ ফিটার ফ্যাব্রিকেশন, স্ক্যাফোল্ডার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পেইন্টার, কার্পেন্টার, অটো ম্যাসন অ্যান্ড টাইলস, রিগার এবং সিগন্যাল ম্যানসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে কাজ শেখানোর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। এছাড়া বিদেশে কর্মী পাঠানোর আগে প্রয়োজনীয় ইন্টারভিউ ও দক্ষতা যাচাইয়ের ব্যবস্থাও রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের ডেলিগেটরের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), সিঙ্গাপুর, কাতার, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ফলে বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মীদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাচ্ছে।

প্রশিক্ষণার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটিতে আবাসিক ও অনাবাসিক উভয় ধরনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরাও সহজেই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

আরএমসি ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী এস এম রাসেল বলেন, কুমিল্লায় এই প্রথম আমরা আন্তর্জাতিক মানের ওয়েল্ডিং ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, বাস্তব কাজের অভিজ্ঞতার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষ করে তোলা হচ্ছে। বর্তমানে বিশ্ববাজারে দক্ষ কারিগরি জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণে আমরা যুগোপযোগী প্রশিক্ষণ দিচ্ছি, যাতে আমাদের তরুণরা বিদেশে গিয়ে সম্মানজনক কর্মসংস্থান অর্জন করতে পারে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু কর্মী তৈরি করা নয়, বরং দক্ষ, আত্মবিশ্বাসী ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনশক্তি গড়ে তোলা। এতে ব্যক্তি যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তেমনি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, আরএমসি ট্রেনিং সেন্টারের মতো কর্মমুখী প্রতিষ্ঠানগুলো তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বেকারত্ব হ্রাস এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে বিদেশগামী কর্মীদের জন্য এমন প্রশিক্ষণ কেন্দ্র ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Image

আপনার মতামত লিখুন

কুমিল্লা টেলিকাস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

কুমিল্লায় প্রথম ভিন্নধর্মী প্রশিক্ষণ নিয়ে এসেছে আরএমসি ট্রেনিং সেন্টার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x